অভিভাবকদের জ্ঞাতার্থে
Important Information for Parents
ডায়েরি ও যোগাযোগ
১.ডায়েরির পরিচিতি পাতায় অভিভাবকের নাম, পেশা, ঠিকানা ও নমুনা স্বাক্ষর লিপিবদ্ধ থাকবে। উক্ত পাতায় সময় মত ডায়েরি নিরীক্ষিত হলে তা অভিভাবক দেখবেন এবং পর্যায়ক্রমে স্বাক্ষর দেবেন।
২.ডায়েরি শিক্ষার্থীদের যাবতীয় বিষয়ে অভিভাবককে অবগত বা ওয়াকিবহাল করানোর মাধ্যম হিসেবে বিবেচিত বিধায়, অভিভাবক প্রত্যহ ডায়রি তদারক করে কোন অসঙ্গতি পেলে তা শ্রেণিশিক্ষক/শিক্ষিকার সাথে নির্ধারিত তারিখে যোগাযোগ করে সমাধান করে নেবেন।
পরীক্ষা ও ফলাফল
পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবক/অভিভাবিকা তা দেখে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর দিয়ে অনূর্ধ্ব ৩ (তিন) দিনের মধ্যে বিদ্যালয়ে ফেরত পাঠাবেন।
পরীক্ষার ফলাফল পাঠোন্নতি বিবরণী পত্রের মাধ্যমে অভিভাবক/অভিভাবিকাকে জানানো হয়। অভিভাবক/অভিভাবিকা উহ্য অবশ্যই দেখবেন এবং শিক্ষার্থীদের ফলাফল সম্বন্ধে নিশ্চিত হবেন।
অকৃতকার্য শিক্ষার্থীদের কোনো প্রকারেই উপরের শ্রেণিতে প্রমোশন দেয়া হবে না এবং এ ব্যাপারে কারো কোন অনুরোধ বিবেচনা করা হয় না।
শৃঙ্খলা ও আচরণ
বিশেষভাবে উল্লেখ্য যে, শিক্ষার্থীদের আচরণে উচ্ছৃঙ্খলতার পরিচয় পাওয়া গেলে প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে সাথে সাথে তাকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হবে।
বিদ্যালয়ে উপস্থিতি সন্তোষজনক না হলে, প্রগতিপত্রে প্রদত্ত নম্বর পরিবর্তন, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকের স্বাক্ষর জাল করলে, পরীক্ষা কক্ষে অসদুপায় অবলম্বন করলে, আচার-আচরণে অসঙ্গতি পরিলক্ষিত হলে এবং বিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ভঙ্গ করলে শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়ে বহিষ্কার করা হবে।
বেতন ও প্রশাসনিক
১.বেতন আদায়:- প্রতি মাসের বেতন ৫, ১৫, ২৫ তারিখের মধ্যে রশিদের মাধ্যমে প্রদান করতে হবে।
২.প্রতি ৪ মাসের শেষ রবিবার শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে।
৩.কোনো কারণে এই ডায়েরি হারিয়ে গেলে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত দরখাস্তের মাধ্যমে যথোপযুক্ত কারণ দর্শিয়ে ৫০.০০ (পঞ্চাশ) টাকা জরিমানা পরিশোধপূর্বক অন্য একটি ডায়েরি সংগ্রহ করতে হবে।
